• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

রায়গঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Lovelu / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মুহ. শামসুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাজেদুল আলম,  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহ. নুরুন্নবী মিয়া, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শওকত আলী, সাংবাদিক মো. আশরাফ আলী প্রমুখ।
প্রতিযোগিতায় ধানঘরা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়। ধানঘরা উচ্চবিদ্যালয়ের দলনেতা মারজিয়া মাহজাবিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। শেষে অতিথিগণ বিজয়ী ও রানার আপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।
প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category