আব্দুল মান্নান সিদ্দিকী:
৩০ মে বিকেল ৬টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে
জাহানাবাদ কাদেরির দোকান মঙ্গল বেপারী মার্কেটে দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বাঘরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি শহিদুল ইসলাম খান,সেচ্ছাসেবক যুগ্ন সম্পাদক শ্রীনগর থানা মতি ভূঁইয়া,বাঘরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন তালুকদার,স্বেচ্ছাসেবক দক বাঘরা ইউনিয়ন ইমরান হোসেন খান, আব্দুল মজিদ মেম্বার প্রমূখ।
সভা শেষে মিলাদও দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয় ও উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় ।