• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

 রায়গঞ্জে বেগম নুরুণ নাহার তর্কবাগীশ কলেজে “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন

Lovelu / ৪০৭ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গত মঙ্গলবার (২৩ মে) বেলা ১২ টায় কলেজের হল রুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক  প্রাপ্তি বাঙালি জাতির জন্য একটি আবেগের জায়গা।  জুলিও কুরি পদক প্রাপ্তির গভীরে যেতে হলে আমাদের এবং আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানতে হবে। তার জীবন থেকে আদর্শের পাঠ গ্রহণ করতে হবে। ধারণ করতে হবে বঙ্গবন্ধুকে।
এ সময় আরও বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য  জনাব ফরহাদ আলী।
আলোচনা সভায়  মুখ্য আলোচকের বক্তৃতায়  শিক্ষক পরিষদের সম্পাদক আতাউর রহমান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রার্থীর ৫০ বছর পূর্তি উদযাপনে দাবি জানাতে চাই, যে ত্যাগ ও সম্মানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধুকে “জুলিও কুরি” পদক প্রদান করা হয়েছে। সেই  মহান নেতা বঙ্গবন্ধুর নামে এমন পদক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হোক।
আলোচনা সভায় শিক্ষক – কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category