আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদে ২৩মে সকাল ১১:০০ টায় ২০২৩-২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও টি আর কর্মসূচির আওতায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শ্রীনগরইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব খন্দকার মোকছেদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

আরও উপস্থিত ছিলেন,বাজার কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন,প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হাছাদ,ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ সালামসহ ইউপি সদস্যবৃন্দ,শ্রীনগর ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা,সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন।