• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শাপলা কাব অ্যাওয়ার্ড পেলেন বিরামপুরে নাহিয়ান

Lovelu / ৩২৭ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানসূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার এ.এফ.এম নাহিয়ান হক। বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সম্প্রতি এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

(০৭) জানুয়ারি ২০২১ তারিখে সারা দেশে ১১৬ টি কেন্দ্রে ২০২১ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের জাতীয় পর্যায়ে লিখিত ও মৌখিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। উক্ত মূল্যায়নে শাপলা কাব অ্যাওয়ার্ড এর জন্য ১৭৩৩ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কেটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এ.এফ.এম নাহিয়ান হক ১৭৩৩ জনের মধ্যে ১ জন। নাহিয়ান এর মা নাসরিন জাহান শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা এ.এস.এম বেনজির হক, করোনাকালীন অনলাইন যোদ্ধা, সেরা কনটেন্ট নির্মাতা (এটুআই), আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর দিনাজপুর (এটুআই) ও সহকারী শিক্ষক কেটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। নাহিয়ান হক ২০২২ইং সালে প্রাথমিক বৃত্তি পান। নাহিয়ান শিবপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত এবং রংপুর সিদ্দিক মেমোরিয়াল ক্যাডেট এ কোচিং করছে।

কেটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, কাব শিশু হতে ২ বছর প্রশিক্ষণ নিয়ে দীক্ষা গ্রহন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে কাবের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। আমাদের স্কুল হতে প্রথমবারের মত জাতীয় শাপলা এ্যাওয়ার্ড পাওয়ায় আমরা গর্বিত। আমরা এটি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করি।

উপজেলা কাব স্কাউট লিডার বিরামপুর মডেল (৩নং) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর আলম বলেন, গত ৫ বছরে এই প্রথম বিরামপুর উপজেলার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের আঃ হাকিম এবং কেটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেনজির হক কাব স্কাউট উডব্যাজ প্রাপ্ত হন।

কেটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির হক বলেন, আমি সত্যিই আনন্দিত। আমার প্রশিক্ষণে জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে। কাব স্কাউট নৈতিক শিক্ষা দেয়। সে এই নৈতিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, জাতীয় শাপলা কাব এ্যাওয়ার্ড পাওয়ায় নাহিয়ান এর জন্য অভিনন্দন রইল। স্কাউট শিক্ষার্থীদের শৃঙ্খলিত জীবন গঠনের শিক্ষা দেয়। পাঠ্যশিক্ষার পাশাপাশি এ শিক্ষা শিশু-কিশোরদের আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category