• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু 

র‍্যাব- ১ এর সংবাদ সম্মেলন

রূপগঞ্জ থেকে লাশ উদ্ধার, ঢাকার বাড্ডার শিশু ইয়ামিন হত্যা মামলার আসামি

Lovelu / ৪৬২ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

ঢাকার মেরুল বাড্ডা এলাকার শিশু ইয়ামিন হত্যা মামলার প্রধান আসামি গত ১৯ মে বৃহস্পতিবার ফরিদ হোসেনকে র‍্যব-১এর সদস্যরা গ্রেফতার করেছে । গুলশান থানার নর্দ্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । সে লালমনির হাট জেলার আদিতমারী থানার শানপুকুর গ্রামের মজনু হকের ছেলে।

রূপগঞ্জ থানার এসআই শেখ মিরাজ আহমেদ বলেন, গত ২০২১ সালের ৩ নভেম্বর ইয়ামিনের মা আমেনা বেগম তার প্রথম স্বামী ফিরোজ আলম মাসুমকে ডিভোর্স দেয় । পরে ইয়ামিনকে সাথে নিয়ে আমেনা বেগম দ্বিতীয় বিয়ে করে এ হত্যা মামলার আসামি ফরিদ হোসেনকে।বিয়ের পর থেকে আমেনা বেগম ও তার দ্বিতীয় স্বামী ফরিদ হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।একপর্যায়ে আমেনা বেগম তার দ্বিতীয় স্বামী ফরিদ হোসেনকে তালাক দেয় । ক্ষিপ্ত হয়ে আমেনা বেগমকে শায়েস্তা করতে তার ছেলে ইয়ামিনকে হত্যা করতে সিদ্ধান্ত নেয় ফরিদ হোসেন।

গত ১৫মে বেলা এগারোটায় বেড়ানোর নাম করে সিএনজি চালিত অটোরিকশা করে মেরুল বাড্ডা থেকে ইয়ামিনকে সঙ্গে নিয়ে ফরিদ হোসেন বের হয়। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে ফরিদ হোসেন পূর্বপরিকল্পিতভাবে ইয়ামিনকে কাপড়ের টুকরো দিয়ে শ্বাসরোধে হত্যা করে।

র‍্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১ অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী বলেন, ইয়ামিন হত্যাকান্ড আলোচিত হওয়ায় র‍্যাব সদস্যরা একটি ছায়া তদন্ত কমিটি গঠন করে । পরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ হোসেনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা ফিরোজ আলম মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category