• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিজিবি’র মহাপরিচালকের ত্রাণ সামগ্রী বিতরণ

Lovelu / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের সেন্টমার্টিনদ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনদ্বীপ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম (পিবিজিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৬ মে) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি পরিদর্শন করেন এবং সেখানে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনদ্বীপের ৮০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যগণ উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এবং বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় কবলিত এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category