• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাটখিলে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা

Lovelu / ৩৫১ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল পৌর শহরের সোমবার (১৫ মে) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালত পরিচালনা করে বিএমডিসির নন রেজিস্টার্ড ডাক্তার দ্বারা রোগীকে চিকিৎসা প্রদানের অভিযোগের প্রমাণ পাওয়ায় “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২” অনুযায়ী চাটখিল পৌর বাজারের নরলাম ডেলিভারি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডাক্তার না হয়েও বিভিন্ন রকমের সার্জারী করা, চিকিৎসাপত্র প্রদান করা এবং নামের পাশে ডাক্তার লিখে তা টানিয়ে রাখার অভিযোগে রক্তিম রোজ ফার্মেসির মালিক নূর হোসেন পলাশের চেম্বারে অভিযান চালানো হয়। তাকে না পেয়ে তার ব্যানার, ডাক্তারি প্যাড, ভিজিটিং কার্ড জব্দ করা হয়। সরকারের অনুমোদনহীন ব্যক্তি দ্বারা চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করার অভিযোগে নোভা ডায়াগনেস্টিক সেন্টারকে সতর্ক করে দেওয়া হয়।

এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ফুটপাতের তিন দোকানদারকে ২ শত টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।

বেসরকরি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারসহ সকল অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শহিদুল ইসলাম নয়ন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, চাটখিল থানার এএসআই মজিবুল হকসহ পুলিশ সদস্যরা ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category