মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ‘মা’ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেষ কুমার কুন্ডু, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাউল হক, সাবেক অধ্যক্ষ শিশির কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মৎস্য কর্মকর্তা কাওসার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গ্রাম থেকে আশা মায়েরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।