• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

নেত্রকোনা ও গাজীপুরে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Lovelu / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি-গাইবান্ধা:

নেত্রকোনার বাউসি ইউনিয়নের অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তারাণী ও গাজীপুর জেলার সালতা এলাকার রাবেয়া হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা।

সারাদেশের অব্যাহত নারী শিশু নির্যাতন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরীসহ খেলার সরঞ্জাম রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ ও অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া,পর্নোগ্রাফী,পর্নো ওয়েবসাইট বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবীতে গাইবান্ধার রামচন্দ্রপুরে বালুয়া হাসপাতাল রোডে আজ দুপুরে গণগ্রন্থাগা এর আয়োজনে মানববন্ধন করেছে মঞ্জুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীরা।

এ সময় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও গণগ্রন্থাগারের পরিচালক উন্মে নিলুফার তিন্নি বলেন, দ্রুত আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে কোন মাদক থাকবে না, জুয়া থাকবে না, ধর্ষণ থাকবে না, খুন থাকবে না। আমাদের নিরাপত্তা চেয়ে আজ কেন আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আমাদেরকে নিরাপত্তা দিন, আমরা বাঁচতে চাই।

অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,শিক্ষক পুলক দেব,শাখাওয়াত হোসেন, গণগ্রন্থাগারের সদস্য কামাল, মামুন রেশমা প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category