• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মতলবে আ'লীগের কর্মী সভা

বিএনপি জামায়েতকে রুখতে মাঠে থাকবে আওয়ামীলীগঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৯৩ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

শহিদুল ইসলাম খোকন:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধীরা বলছে এ দেশে নির্বাচন করতে দেবে না। তাদের উদ্দেশ্য বলতে চাই নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলার মানুষ আগুন সন্রাস আর মেনে নেবে না। বিএনপি জামায়েতকে রুখতে মাঠে থাকবে আওয়ামীলীগ।সামনেই সংসদ নির্বাচন। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

২৯ এপ্রিল শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন বাংলাদেশে এতো বেশি পাঁকা রাস্তা ও ব্রিজ কালবার্ট নেই। আমি আমার কথা রেখেছি। আমি মন্ত্রী থাকা অবস্থায় দেশের উন্নয়ন অনেক কাজ করেছি। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারে আমলে অনেক উন্নয়ন হয়েছে। বিএনপি জামাত নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, মতলম উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, আওয়ামীলীগের উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category