• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ফুলছড়িতে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

Lovelu / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি-গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়িতে আধুনিক ব্যাংকের সকল সুবিধা নিয়ে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে ফুলছড়ি উপজেলা সদরের গাবগাছি হাউসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ।
ব্যাংকটির কালিরবাজার শাখার এজেন্ট ফিরোজ শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ গোলাম হোসেন কুদ্দুস, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ব্যাংকের দিনাজপুর অঞ্চলের টিম লিডার আবু সাঈদ, গাইবান্ধা এলাকার কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও রুমন সরকার, বিরামপুর এলাকার কর্মকর্তা চামেলী আকতার, কালিরবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান ফিরোজ শেখ বলেন, এই শাখার মাধ্যমে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকে সঞ্চয়, টাকা উত্তোলন, জমা প্রদান করাসহ যে কোন ধরনের লেনদেন করতে পারবেন। দূরদূরান্তের গ্রাহকেরা আউটলেটগুলোতে অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা দেয়া ও তোলা, ডিপিএস, এফডিআর, তহবিল স্থানান্তর, বিদেশি রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল ও বীমা প্রিমিয়াম প্রদান, ঋণ গ্রহণ ও পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ডেবিট কার্ড ও চেক বইয়ের রিকুইজিশন, স্কুল ফি প্রদান-সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category