• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শান্তির শংকল্পে ঐক্যবদ্ধ সিন্দুকছড়ি জোন

Lovelu / ২২১ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মোঃ সালাউদ্দিনঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান ও বই বিতরণ করেন সিন্দুকছড়ি সেনা জোন।

বিভিন্ন আত্ম-মানবিকতায় উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ১৮এপ্রিল মঙ্গলবার সকালে সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি সহ জোনের অন্যান্য অফিসার ও সাংবাদিক বৃন্দ।

এসময় সিন্দুকছড়ি সেনা জোন কমান্ডার সকলকে শিক্ষা,স্বাস্থ্য এবং মানবিক কাজের আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

ভবিষ্যতে জোনের এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category