• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জে গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান

Lovelu / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মো:রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, পানিআগ্রা, টিনর, কেয়ারিয়া, গোয়ালপাড়া, মাইঝপাড়া, টেকনোয়াদ্দা, হারারবাড়ি, পশি, মিল্কিপাড়া, বৌড়ারটেকসহ আশপাশের এলাকার গরীব দুঃস্থদের মাঝে ১৮ এপ্রিল মঙ্গলবার ঈদ উপহার প্রদান করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার পক্ষে এ ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, সেমাই, লবণ।

বাগবের বাজার মাঠে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, রূপগঞ্জ ইউনিয় যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ তাঁতীলীগের সভাপতি আলম হোসেন, রূপগঞ্জ ইউপি সদস্য মনির হোসেন, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, সামছুল হক প্রধান, রূপগঞ্জ ইউনিয় ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহম্মদ, যুবলীগ নেতা সাইফুর ইসলাম, পারভেজ আহমেদ, হামিদুল হক প্রমুখ।

পরে গরীব, দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category