• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাটখিলে দলীয় নেতাকর্মীদের মাঝে খন্দকার রুহুল আমিন ঈদ উপহার বিতরণ

Lovelu / ২৬০ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালী চাটখিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও চাটখিল পৌরসভার ওয়ার্ড নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী ও পাঞ্জাবি বিতরণ করেছেন সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন।

এ উপলক্ষে শনিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মাঠে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

সভায় খন্দকার রুহুল আমিন জানান,তিনি আগামী দ্বাদশ নির্বাচনে নোয়াখালী -১ ( চাটখিল- সোনাইমুড়ী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনীত করবেন। তাই তিনি মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন। এসময় তিনি আরো বলেন নেত্রী যাকেই নৌকা প্রতীকে মনোনীত করেন তাকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর বাবর, সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজান খান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, জয় বাংলা পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। সভা পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা নজরুল দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category