• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে ১৪ বোতল বিদেশী মদসহ দুই যুবক গ্রেফতার

Lovelu / ২৫৬ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশের অভিযানে ১৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো- উপজেলার সোনাইখামার এলাকার মোঃ আল আমিন বাবু (২২) ও একই উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকার মোঃ মোজাফ্ফর আলী (১৯)।

শনিবার (১৫ এপ্রিল) গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন এতথ্য নিশ্চিত করেন।

এর অাগে শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ এলাকা থেকে ১৪ বোতল বিদেশী মদ (OFFICER’S CHOICE PREMIUM WHISKY) সহ মাদক ব্যবসয়াী মোঃ আল আমিন বাবু ও মোঃ মোজাফ্ফর আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে অাসে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category