জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
তীব্র দহনে নাকাল সিরাজগঞ্জের জনজীবন। একে তো পবিত্র রমজান,তা উপর প্রচন্ড তাবদাহ। একটু শীতলতার খোঁজে ছুটে ফিরছে মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরা। তবুও পরিবারের জন্য ঈদের কেনাকাটায় ঘরের বের হতেই হচ্ছে। রোজাদারসহ অন্যান্যদের জনজীবন জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে।
সেই সাথে অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল।
আম কাঁঠাল-পাকা গরমের মত হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাবদাহ আর অসহনীয় গরমে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না। অনেকেই স্বস্থির আশায় গাছের ছায়ায় বসে বসে আশ্রয় নিচ্ছেন।
সকলেই যেন তীব্র গরমের যন্ত্রনায় ছটফট করছে। তাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। দিনে মাথার উপর সূর্যের প্রখর রোদের তাপ আর রাতের বেলায় ঘরের মধ্যে প্রচন্ড গরম। বাতাসের খবর নাই। তার উপর রয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা যেমন পড়েছে চরম দুর্ভোগে,তেমনি ঈদ পুর্ব সময়ে দোকানীরা বেচাকেনা নিয়ে পড়েছে চরম বেকায়দায়।
দিনমজুরসহ রাস্তায় খেটে খাওয়া মানুষগুলো গরমে আর নি:শ্বাস তুলতে পারছেনা। তীব্র গরমে তাদের অবস্থা বেহাল। তবুও পেটের তাগিদে তীব্র গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে।নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যে ভ্যান রিক্সা চালকদের প্রচন্ড গরমে আর তাবদাহে পাকা রাস্তার উপর গাড়ি চালাতে প্রাণ ওষ্ঠাগত।