• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

৩১৯ তম বিরামপুরে ঐতিহ্যবাহী জামলেশ্বর মন্ডপ মেলা শুরু

Lovelu / ৩৬৬ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ১৪৩০ বঙ্গাব্দের বাংলা নববর্ষের প্রথম দিনেই বিরামপুরের ঐতিহ্যবাহী মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলা ৩১৯ তম বছরে পদার্পণ করল।

 

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের উপকন্ঠে ২ কিঃমি দক্ষিণে পৌরসভার ৮ নং ওয়ার্ড মির্জাপুর নামক স্থানে বাংলা এগারো’শ এর গোড়ার দিকে রাজা ভৈরব চন্দ্রের জামলেশ্বর কাচারী ছিল । সে কাচারীতে এলাকার প্রজাদের থেকে খাজনা আদায় করতো । রাজা তাঁর প্রজাদের সুখ শান্তির লক্ষ্যে মনোরম পরিবেশে কাচারীর ৫০ ফুট উঁচু টিলার উপর ১১১১ বাংলা সনে ব্যয়বহুল এ শিব মন্দির নির্মাণ করেন ও সেখানে ৫ ফুট দীর্ঘ শিব লিঙ্গ স্থাপন করেন যা অত্র অঞ্চলের হিন্দুদের নিকট তীর্থস্থান হিসেবে বিবেচিত হত ।

 

যতদূর জানা যায়, মোঘল আমলের পূর্বে এই এলাকায় হিন্দুদের স্বাধীন রাজ্য ছিল ও এখানে একটি কাঁসা ও পিতলের কারখানা ছিল । বর্তমানে তা বিলুপ্ত হয়ে গেছে । বর্তমানে মন্ডপের নীচে পূর্ব পার্শ্বে ওষুধের দোকান, কাঁচা শাক-সবজি, চায়ের স্টলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেশ কিছু দোকান বসেছে ।

 

তৎকালীন রাজা তাঁর এই মন্ডপে বাংলা বছরের চৈত্র সংক্রান্তির দিনে পূজার প্রচলন করেন । প্রজাদের আগমনে পূজার দিনটি মেলায় রূপান্তর ঘটে। কালক্রমে একদিনের মেলাটির স্থায়িত্ব হয় সপ্তাহব্যাপী । সেই থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেই দিনে পূজা অর্চনার পাশাপাশি বিশাল মেলা বসায় ।

 

মেলাটি কাঠের আসবাবপত্র, কৃষি ও গৃহস্থালি দ্রব্যাদি, মিষ্টি আলু, তুলা, হলুদ, রকমারী মিষ্টি, জিলাপী, খাজা- বাতাসা, খিরা, মিষ্টি ঘোল, ধনিয়া ও মৌসুমী ফলের খ্যাতি লাভ করে । পুরনো চৈত্র সংক্রান্তির মেলাটিতে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতা ও পূজারীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে।

 

মির্জাপুর জামলেশ্বর মন্ডপ কমিটির সাধারন সম্পাদক শ্রী রতন চন্দ্র মহন্ত জানান, করোনা পরিস্থিতিতে গত দুই বছর মেলা না বসলেও, সীমিত আকারে পূজা-অর্চনা হয়েছিল। তবে করোনা পরর্বতী গত বছর পূজা-অর্চনার পাশাপাশি মেলা বসেছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাটি গত বছর মাত্র একদিনের হলেও কাঠের আসবাবপত্র বেচাকেনা ৭ দিনের মতো চলেছে। আশা করছি এবার শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনাসহ সুন্দর পরিবেশে মেলা চলবে।

 

মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলা কমিটির সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র আবুল আজাদ মন্ডল বকুল জানান, করোনাকালীন গত দুই বছর মেলা না হলেও, সীমিত আকারে সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা হয়েছিল। তবে গত বছর পূজা-অর্চনার পাশাপাশি মেলাও বসেছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ভাবে মেলা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনাসহ সুন্দর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে।

 

 

মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলা কমিটির সভাপতি ও বিরামপুর পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার বাবু জানান, বহু বছরের ঐতিহ্যবাহী মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলা আমাদের বাপ-দাদাদের ঐতিহ্য ধরে রাখা সনাতন ধর্মাবলম্বী নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ১৪৩০ বঙ্গাব্দের বাংলা নববর্ষের প্রথম দিনেই বিরামপুরের ঐতিহ্যবাহী মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মহা ধুমধামে অনুষ্ঠিত হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category