• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাঁদপুর ল’ কলেজের এলএল.বি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ইফতার ও মিলন মেলা

Lovelu / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

আল-আমিন ভূঁইয়াঃ

চাঁদপুর ‘ল’ কলেজের ইতিহাসে প্রথম বারের মতো ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি ও মিলন মেলা।

৮-এপ্রিল( শনিবার) রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট চাঁদপুরে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় অতিথি, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম আহমেদ চৌধুরী, এডভোকেট রোমানা আফরোজ খান, এডভোকেট হারুন অর রশিদ, এডভোকেট নিবাস চন্দ্র সরকার, এডভোকেট খোরশেদ আলম শাওন, এডভোকেট বিধুভূষন নাথ পলাশ, এডভোকেট জাবির হোসেন, এডভোকেট ফায়জানুল হক রিজন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জহিরুল ইসলাম বলেন, মাত্র অল্প কিছু দিনের ক্লাশ তার মধ্যেই কলেজ বন্ধ। তবুও এ অল্প সময়ের মধ্যে পারস্পারিক যে দৃঢ় বন্ধন তৈরী হয়েছে তার ফলশ্রুতিতেই এই প্রথমবারের মতো ২০২২-২৩ সেশনের ব্যাচ এমন চমৎকার একটি আয়োজন করতে পেরেছে। এই আয়োজন চাঁদপুর ল’ কলেজের এক উজ্জ্বল দৃষ্টান্ত হযে থাকবে।

এডভোকেট জাবির হোসেন বলেন , ক্লাসে এই ব্যাচের উপস্থিতি সহ অন্যান্য পারফরম্যান্স ও অনেক ভালো। আমি আশাবাদি যে, ভবিষ্যতে এই ব্যাচ হতে সর্বোচ্চ সংখ্যক আইনজীবী বের হবে।

এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট খোরশেদ আলম শাওন, এডভোকেট বিধুভূষন নাথ পলাশ।

অনুষ্ঠান সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, অতিথি এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আয়োজক কমিটি এবং এডমিন প্যানেল।

আলোচনা শেষে দোয়া মোনাজাত, ইফতার,এবং সহপাঠীদের সাথে পারস্পরিক আড্ডা ও মতবিনিময়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category