• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রূপগঞ্জ গৃহবধূ হত্যা মামলায় দেবর গ্রেফতার

Lovelu / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মো: রসেল মোল্লা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৪২) হত্যা মামলার আসামী দেবর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৪ এপ্রিল মঙ্গলবার রূপগঞ্জ থানার এসআই ওমামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিরাজ আহম্মেদ ৭ দিনের রিমান্ড চেয়ে রফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর
ছেলে নজরুল ইসলামের সঙ্গে গত ২৫ বছর আগে মুশুরী গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। গত ২৭ মার্চ গৃহবধূ পারভীন আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দেবর রফিকুল ইসলামের বাকবিতন্ডা
হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে রনি মিয়া (২২) পারভীন আক্তারকে বেদম প্রহার করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভীন আক্তারকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। গত ৩ এপ্রিল রাতে পারভীন আক্তারের মৃত্যু হয় । পারভীন আক্তারের মাথায়,কাঁধে ও হাত-পাসহ শরিরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে। এ ব্যপারে
পারভীন আক্তারের ভাই মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ
ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category