• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Lovelu / ১৮৮ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সিরাজগঞ্জের সলঙ্গায় বাজার তদারকি চালাচ্ছেন রায়গঞ্জ উপজেলা প্রশাসন । রবিবার (২ এপ্রিল) সলঙ্গা থানা সদর বাজারসহ সলঙ্গার বিভিন্ন এলাকার বাজার ঘুরে নানা অনিয়ম, অব্যবস্থাপনা পাওয়ায় ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দন্ডিত করেন।

সলঙ্গা বাজারে লাইসেন্স বিহীন মাংশ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একই বাজারের হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও লোকালয়ে মুরগির বর্জ্যে জনদুর্ভোগ সৃষ্টির কারনে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের এক খামারীকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় রায়গঞ্জ উপজেলা ভেটেনারি কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম,সলঙ্গা থানা পুলিশ সহযোগীতায় ছিলেন।

রমজান মাস জুড়ে বাজার নিয়ন্ত্রণ জোরদার, ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন সাধারন ক্রেতারা। সলঙ্গা বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্রেতাদের আশ্বস্থ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category