• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের ৭৪ তম  জন্মদিন পালিত

Lovelu / ২০৬ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি  :

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বর্ষীয়ান রাজনৈতিক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক-মুখপাত্র, সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর ও কাজিপুরের সীমান্ত বাজার আই এস টিতে মোহাম্মদ নাসিমের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এ সময় গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ সরওয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কাজিপুর ১, আসেনর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।  আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে দিনটি শেষ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাসেদ ইউসুফ জুয়েল,রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের শহিদুল ইসলাম( আলম) ও সাধারণ প্রকৌশলী আবদুল্লা আল মামুন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ সদর ও কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নেতারা বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাৎ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন। ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য নাসিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৩ জুন ৭২ বছর বয়সে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাই সকলের কাছে দোয়া চাই যেন মহান আল্লাহ তায়ালা নেতাকে বেহেশত নসিব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category