• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়ে আটক

Lovelu / ১৯৮ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা মূল্যের ৩৬৩ গ্রাম হেরোইনসহ মা-মেয়েকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার রেলওয়ে ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও শেফালীর মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।
শনিবার (১ এপ্রিল)  সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category