• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াল ‘এক টাকা ফাউন্ডেশন’

Lovelu / ৩৯২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ‘এক টাকা ফাউন্ডেশন’। জেলার ভোলাগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে গত শনিবার ত্রাণ বিতরণ করে এক টাকা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. জুলহাসের নেতৃত্বে বিভিন্ন এলাকায় নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করা হয়। প্রায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, গুড়, মুড়ি, চিড়া, মোমবাতি, গ্যাসলাইটসহ বিভিন্ন খাবার বিতরণ করে ফাউন্ডেশনের সদস্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনজুর আহমদ টিটু, ইঞ্জিনিয়ার বোরহান, অর্ক সজিব, এফএম হাবিব, দ্বীন ইসলাম প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের সদস্য ফারুক হাসান।

২০১৭ সালের ১৭ই আগস্ট ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির সদস্যরা দুস্থ, বৃদ্ধ, পথশিশু, গরিব ছাত্র-ছাত্রী ও অসহায় মানুষকে সাহায্যের লক্ষ্যে প্রতিদিন এক টাকা করে দান করে। পাশাপাশি ‘এক টাকা ফাউন্ডেশন’ অন্যদের কাছ থেকেও এভাবে এক টাকা করে সংগ্রহ করে। ‘এক টাকা ফাউন্ডেশন’ এর সাথে যুক্ত আছেন দেশের বিভিন্ন সেক্টরে সফলতার সাথে কাজ করা এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ফাউন্ডেশনটি মিরপুর-১ থেকে পরিচালিত এবং প্রতি শনিবার মিরপুর-১ এ দুপুরের খাবার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. জুলহাস বলেন, দেশে আমরা এখন প্রায় ১৮ কোটি মানুষ। এর মধ্যে যদি এক লাখ মানুষও প্রতিদিন এক টাকা করে জমায়, তাহলে ১ লাখ টাকা হয়। এভাবে মাসে হয় ৩০ লাখ টাকা। এতে অনেক মানুষকে উপকার করা যায়। আমরা এ লক্ষ্যেই কাজ করছি। সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি।

মো. জুলহাস আরও বলেন, একটা বিষয় যদি আমরা সবাই চিন্তা করি, প্রতিদিন এক টাকা আমাদের কাছে কিছুই না। অনেক সময় রাস্তায় কুড়িয়েও পাওয়া যায়। আমরা যদি প্রতিদিন এক টাকা এই দুস্থ, বৃদ্ধ, পথশিশু, গরিব ছাত্র-ছাত্রীদের ও অসহায় মানুষকে দান করি, আমাদের কোনো ক্ষতি হবে না। অথচ হাজার হাজার মানুষের উপকার হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category