• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

Lovelu / ৩৯৫ Time View
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

২০ ফেব্রুয়ারি বাদ মাগরিব ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা পদ্মা সরকারি কলেজ মাঠে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ছাড়াওদল-মত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি শাইন পুকুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার প্রথম জানাজা ঢাকা ও দ্বিতীয় জানাজা  জয়পাড়ায় অনুষ্ঠিত হয়।

১৯ ফেব্রুয়ারি রাত ১০ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি —- রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পরপর ৩ বার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সদস্য হন ব্যারিস্টার নাজমুল হুদা।
তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান।২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। ২০১২ সালে ৬ই জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন।
ওই বছর আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

২০১৪ সালের ৭ই মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১শে নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে একটি দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। এই দলটিকে চলতি মাসে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category