• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

কচুয়ায় কৃষি মেলা-২০২২ উদ্বোধন

সরকার কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেঃ জেলা প্রশাসক কামরুল হাসান

Lovelu / ৩৯৪ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া:
নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) কচুয়া উপজেলা পরিষদ মাঠে এ কৃষি মেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
উদ্বোধন শেষে মেলা পরিদর্শনের পর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে কৃষি সমাবেশ ও বিনামূল্যে বীজ-সার বিতরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সরকার কৃষিক্ষেত্রে কৃষকদের জন্য ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল কৃষকদের প্রতি আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) সুলতানা খানম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো; ইব্রাহিম খলিম প্রমুখ ।
মতবিনিময় শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category