• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীনগরে সবজি বিক্রেতা শিশু রাতুল লেখাপড়া করে মায়ের দুঃখ গোছাবে

Lovelu / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সালামের ছেলে রাতুল ১৩ বছরের শিশু। ঢাকা দোহার সড়কে কাদেরের দোকান নামক ফুটপাতের বাজারে সবজি বিক্রি করে থাকে, এরপর যা অবশিষ্ট থাকে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে।

রাতুল এ প্রতিনিধিকে জানায়, তারা দুই ভাই এক বোন,বোন সবার বড়। বোনের আগেই বিবাহ হয়েছে।বাবা ১০ বছর আগে বাড়ি হতেনিখুঁজ হয়েছেনতার কোন সন্ধান পাওয়া যায়নি বাড়ি ওফিরে আসেননি। তখন তার বয়স মাত্র তিন বছর,বাবা নিখোঁজ হওয়ার পর সংসারে হাল ধরেন মা,বাবার ছোট্ট একটি জমি রয়েছে সে জমিতে মা বিভিন্ন প্রকার সবজির চাষ করেন,সন্ধ্যার পূর্বে মা এসবজি উত্তোলন করে সযতনে ঘরে রাখেন,ভোরে সূর্যোদয়ের সাথে সাথে রাতুল এই সবজি নিয়ে চলে আসে ঢাকা দোহার সড়কে কাদেরের দোকান নামক বাজারে এবাজারে সবজি বিক্রি শেষে যা অবশিষ্ট থাকে তা গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে।

গ্রামের গৃহবধুরা জানেন ছোট্ট শিশু রাতুল সবজি বিক্রি করার পর ও লেখাপড়া করে এ কথা জেনে গৃহ বুধরা তাকে স্নেহ করেন ও একটু বেশি দামদিয়ে সবজি সংগ্রহ করেন।

রাতুল এ প্রতিনিধিকে জানায়,বর্তমানে সে সপ্তম শ্রেণীর ছাত্র,মায়ের শ্রম এবং সবজিরআয় দিয়ে তাদের সংসার চলে কারো কাছ থেকে তারা আর্থিক সংগ্রহ করেন না। শত কষ্টের মাঝেও তার মায়ের উৎসাহে সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে,তার দৃঢ় বিশ্বাস সে লেখাপড়া শেষে বড় একটি চাকুরী পাবে। আর চাকরি পেয়ে সে তার মার দুঃখ গোছেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category