• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

শ্রীনগরে শ্মশান ঘাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন

Lovelu / ২৩৭ Time View
Update : শনিবার, ৪ জুন, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাগড়া পদ্মা নদীর পার গরুর হাটে ৩ জুন বিকেল ৪ হতে ৫ টায় শ্মশান ঘাট হস্তান্তরের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে বাঘরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানা যায়, গরু হাটের চারপাশে রয়েছে ঘনবসতি তিনটি মসজিদ, একটি মহিলা মাদ্রাসা। অতি নিকটে রয়েছে বাঘরা বাজার। প্রতি দিন বিকেলে পর্যটকেরা পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসেন। মানববন্ধনে এলাকাবাসী তাদের বক্তব্যে জানান। বাঘড়া ইউনিয়নের একটি রেকর্ডকৃত শ্মশান রয়েছে। যার সংস্কার করার জন্য রাষ্ট্রপতির হতে অনুদান দীর্ঘদিন যাবৎ জেলা প্রশাসকের কার্যালয় থেকে উত্তোলন করে নিচ্ছেন। তথাপিও কিছু কুচক্রী মহল অসৎ উদ্দেশ্য হাসিলে এলাকা অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য নতুন করে পাঁয়তারা করছে। তাদের নতুন শ্মশানে আমাদের কোনো বাধা নেই। আমরা চাই আমাদের এই ঘনবসতি ছেড়ে নদীর পাড় অথবা অন্য কোন জায়গায় তাদের শ্মশান তৈরি হোক। এতে যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাও আমরা সহযোগিতা করব।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল হাসান। মোশারফ , হোসেন মাঝি,খোকন মোড়ল,শাহ আলম বেপারী, আব্দুস সালাম শিকদার, শেখ শাহ আলম,মোতালেব বেপারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category