• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা

Lovelu / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়।তবে অল্পের জন্য গাড়িয়ে সরিয়ে রক্ষা পেছেন যাত্রীরা।চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৫ মে সোমবার রাত ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।ডাকাতি চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ ।

ড্যাশক্যামে ফুটেজে দেখাযায়, সঙ্গবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে ব্লক করে রেখেছে।
এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়ি সহ যাত্রীরা।আশেপাশ থেকে প্রথম ৪জন ও পরে আরো দুইজন ডাকাত বের হয়ে দেশীয় অ’স্ত্র নিয়ে হামলা চালায়।তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ি পিছুটান দিয়ে চলে আসলে কোন মতে রক্ষা হয় ।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাওয়ার পথে ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এসময় ডাকাত দল পালিয়ে যায় ।এঘটনায় ফুটেজ দেখে ডাকাত চক্রের সদস্যদের চিন্হিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category