• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

শিরোপার দৌড়ে এগিয়ে ব্রাজিল

Lovelu / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

মো: সৈকত জামান(প্রিন্স)ঃ

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব ও শেষ ষোলোর খেলা শেষ হয়েছে। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এবার দলগুলো কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালের আটটি দল হলো: ক্রোয়েশিয়া, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস ও মরক্কো।

এই আট দলের মধ্যে শিরোপা জিতবে কে? যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান ফাইভথার্টিএইটের মতে, এবার শিরোপা জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের ধারেকাছেও নেই লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফাইভথার্টিএইটের মতে, কাতার বিশ্বকাপ জেতার সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল।

ফাইভ থার্টি এইটের মতে, কাতার বিশ্বকাপ জেতার সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল।

খেলার সময়যেকোনো দলের চেয়ে ব্রাজিলের কাতার বিশ্বকাপের শিরোপা জেতার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি। শতাংশের হিসাবে নেইমারদের শিরোপা জেতার সম্ভাবনা ৩৩।
পর্তুগাল ও ইংল্যান্ড, দুদলের শিরোপা জেতার সম্ভাবনাই ১৪ শতাংশ। এরপরই আছে আর্জেন্টিনা, তাদের শিরোপা জেতার সম্ভাবনা ১২ শতাংশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের শিরোপা জেতার সম্ভাবনা ১২ শতাংশ। বাকি তিন দলের শিরোপা জেতার সম্ভাবনা দশেরও কম।

ফাইভথার্টিএইটের মতে, ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা ৩৩ শতাংশ।

ফাইভথার্টিএইটের মতে, ব্রাজিলের সেমিফাইনাল ও ফাইনালে ওঠার সম্ভাবনাও অন্য ৭ দলের চেয়ে বেশি। সেলেসাওদের সেমিফাইনালে পা রাখার সম্ভাবনা ৭৭ শতাংশ। পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও মরক্কোর জন্য সংখ্যাগুলো যথাক্রমে ৬৮, ৫২, ৫৮, ৪৮, ৪২, ২৩ ও ৩২ শতাংশ। আবার ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ শতাংশ। অন্য সাত দলের সম্ভাবনা চল্লিশের ঘরেও নেই।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের, মরক্কো পর্তুগালের ও ইংল্যান্ড ফ্রান্সের মুখোমুখি হবে। ৯ ডিসেম্বর প্রথম ম্যাচে খেলতে নামবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। একই দিন মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। মরক্কো-পর্তুগাল ও ইংল্যান্ড-ফ্রান্স মাঠে নামবে ১০ ডিসেম্বর। দুটি সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category