• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে: শিক্ষামন্ত্রী

Lovelu / ৩৯১ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজ্জাদ সাজ্জাদ হোসেন রনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারনে আত্মহনণের পথ বেছে নিচ্ছে। মেয়েরা অনেক সময়ই নানাভাবে ইফটিজিং এর শিকার হয়। সে সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে। তার শিক্ষকের কাছে বলতে না পারে। তখনই কিন্তু তার সেই চাপা আবেগের থাকে তার কারনে আত্মহনণের বহিঃ প্রকাশ ঘটে। কাজেই আমরা যেনো আমাদের সন্তানদের সাথে কথা বলি। তাদের সমস্যার অনুধাবনের চেষ্টা করি। এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন গোরাতেই সন্তানদের কোন সমস্যা দেখলেই তাকে অভিযুক্ত না করি। তাকেই যেন না বলি এটা তোমার দোষে হয়েছে। আমাদের সন্তানদের বোঝাতে হবে। তাদের আবেগ নিয়ন্ত্রণ করা। আত্মহর্তার ঘটনা ঘটতে পারে।

তিনি আরো বলেন, শিক্ষাথীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময় যখন অনেক ধরনে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, যেমন শারীরীক মানুষিক। সব সময় সঠিক তথ্য তারা পায় না। ঠিক মতো তাদের যে বুঝানো সেটা বাবা-মাও করেন না। স্কুলে যে পাঠ্য পুস্তকে যা আছে তাও তাদের ঠিক মতো জানানো হয় না।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাইমচরে পোনামাছ অবমুক্তকরণ ও ২০২১-২২ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা বরাদ্দের উপজেলার নদী ভাঙ্গন কবলিত ৫২৫ পরিবারের মাঝে নগদ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, চাঁদপুর) আসিফ মহিউদ্দীন পিপিএম, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহম্মদ আলী মাঝি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির প্রধানীয়া, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, সদর থানা অফিসার ইনর্চাজ আবদুর রশিদ, হাইমচর থানা অফিসার ইনর্চাজ মো: আশরাফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সরকারি দপ্তর গুলোর র্কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category