• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী কর্মী সন্মেলন 

শাসকগোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালি চেপে ধরেছিল….ডা. আব্দুল মুবিন

Lovelu / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :
 চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ছেংগারচর সরকারি কলেজের অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুবিন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মুবিন বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে যেত। ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হতো না। মানুষজন পরাধীন ছিল। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেননি। শাসকগোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালি চেপে ধরেছিল।
ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচ এম রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসায় দেওয়ান।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category