• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ

Lovelu / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। ১৩মে মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেয়।

উপজেলা কমপ্লেক্স চত্বরে মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক এস এম রুবেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের মীর আব্দুল আলীম, এস এ সোহেল, খলিল শিকদার, সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সাংবাদিক আবুল কালাম শাকিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইফতেখার দৈনিক নতুন বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক রাসেল মোল্লা হৃদিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য গত ৭মে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ের সামনে ৮/৯জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে রিজায় হোসেনের উপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজ হোসেনের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এ ঘটনায় রিয়াজ হোসেন বাদী হয়ে ৭জনকে নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category