• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

রূপগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু

Lovelu / ১৯৬ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

রূপগঞ্জে টমটম ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা বাইপাস রোডের নলপাথর কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বালুর ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মতিউর রহমান। সে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। টমটম খেলে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়রা জানান,বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।

তিনি জানান, বেলা ১১টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখি বালু ভর্তি ড্রাম ট্রাকের চাকার নিচে একজন লোক পড়ে আছে। পরে ট্রাকটি সরিয়ে লাশ উদ্ধার করে উপ-পরিদর্শকের (এসআই) কাছে হস্তান্তর করি।

ভুলতা হাইওয়ে পুলিশের এসআই আফাজুল জানান, নিহত টমটমের চালক মতিউর রহমান। কাঞ্চন থেকে আসার পথে বালির ডাম্পের ট্রাকের সঙ্গে টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ কারণে ট্রাকটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category