• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

রূপগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, আহত ৩

Lovelu / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র্র করে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সবুজ মিয়া বাদী হয়ে একই এলাকার মাছুম (৩০), মাসিদুল (৩২), টিটু মিয়া (৩৮), হাবিবুর মিয়া (৩৭), মোঃ শামীম (৩৮), মোঃ শুভ মিয়া (১৯), মোসাঃ শিরিন আক্তার (২৮), মোসাঃ মুক্তা আক্তারের (৩০) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৮ ডিসেম্বর জমি দখলকে কেন্দ্র করে বরুনা এলাকার নুর সালামের ছেলে মাছুম মিয়ার নেতৃত্বে ৮ সদস্যের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্বিত হয়ে বাদী সবুজ মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঘরে রক্ষিত স্বর্ণালংকার, স্মার্ট ফোনসহ নগদ ২লাখ ৪৬ হাজার টাকা লুটে নেয়। সন্ত্রাসীদের বাধা দিতে গেলে আব্দুল খালেকের ছেলে কামরুল (৪৮), কামরুলের স্ত্রী মাজেদা বেগম (৩৫), কামরুলের ছেলে শাকিল মিয়াকে (২৮) সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তারা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যূ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category