• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Lovelu / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কল্পনা-ঊষা স্মৃতি সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উর্ত্তীণ হওয়া শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

১ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন, রূপগঞ্জ উপজেলা কল্পনা-ঊষা স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ধনেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক শ্রাবণী দে, শিক্ষক আল-আমিন, রোমানা আক্তার, নিগার সুলতানা, লিপি আক্তার প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, গাছের চারা, বই ও নগদ টাকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category