• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

রায়গঞ্জে ফসলি জমিতে কারখানা নির্মান বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

Lovelu / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জ  :

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামে কতিপয় প্রভাবশালী ব্যক্তি ঘনবসতি সংলগ্ন তিন ফসলী জমিতে অবৈধভাবে শিল্প কারখানা স্থাপন ও পুকুর খননের কাজ করছেন মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১১টায়  রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। প্রেসক্লাবের সভাপতি কে, এম রফিকুল, সাধারন সম্পাদক এইচ এম মোনায়েম খানসহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঐ এলাকার বাসিন্দা এস এম সোহাগ সরকার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, জহুরুল ইসলাম, ছামিদুল ইসলাম, আবু ওয়াহেদ সরকার, রঞ্জন আকন্দ, জাহাদ আকন্দ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারীরা জানান, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের মৃত কায়ছার আলী সরকারের ছেলে আনোয়ারুল ইসলাম সরকার সহ মোট ১৩ জন বিত্তবান প্রভাবশালী ব্যক্তি দলবদ্ধ হয়ে চান্দাইকোনা মৌজায় অভিযোগকারীদের তিন ফসলি জমি ও বসতবাড়ির অদুরে অটো রাইস মিল স্থাপন ও পুকুর খননের কাজ করছেন। ঘটনাস্থলের নিকটবর্তী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লীবিদ্যুতের চান্দাইকোনা সাবস্টেশন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ ভবন ও বেশ কয়েকটি বসতবাড়ি অবস্থিত। ঐ স্থানে পুকুর খনন ও অটো রাইস মিল স্থাপন করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াসহ কারখানার নির্গত ধোঁয়া, বর্জ্য ও উড়ন্ত ছাইয়ে নিকটবর্তী জমির ফসলহানিসহ পরিবেশ বিনষ্ট হবে। ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনে যাতায়াতকারী লোকজন ও বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এ ছাড়াও এলাকার বসতবাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছেন। সম্মেলনে উপস্থিত কৃষক ও এলাকাবাসী কারখানা বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category