• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

রায়গঞ্জে অধ্যক্ষ গোলাম মোস্তফার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Lovelu / ২১০ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

জি,এম স্বপ্না:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর)  সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার।

শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র  আবদুল্লাহ আল পাঠান, কলেজের দাতা সদস্য আবু ইউছফ জাকারিয়া, বিদায়ী অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজেদুল আলম, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবুল কালাম আজাদ, তাপস কুমার পাল, হাফিজা খাতুন, আবদুল মোমিন আকন্দ, রেজাউল করিম, রুমানা পারভীন, বেল্লাল হোসেন, ছাত্রীদের মধ্যে তিথি সাহা, মোমেনা খাতুন, সাদিয়া আলম রূপন্তী, অভিভাবকদের মধ্যে শাহ আলম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে মাইশা বিনতে আলম গান ও হৃদিতা দাস কবিতা পরিবেশন করে। শেষে বিদায়ী অধ্যক্ষের সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, শিক্ষক আরমান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category