• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মেয়ের স্কুল ড্রেসের টাকা দিতে না পারায় রূপগঞ্জে বাবার আত্মহত্যা ॥ স্বজনরা বলছে স্ট্রোক করে মৃত্যু

Lovelu / ২০৪ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মেয়ের স্কুল ড্রেসের টাকা দিতে না পেরে ইজিবাইক চালক আওলাদ হোসেন (৪২) নামক এক পিতা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৫ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন ব্রাহ্মনগাঁও এলাকার সামসুল হক মোল্লার ছেলে।

এদিকে পরিবার স্বজনরা বলেন তিনি আত্মহত্যা করেনি। তিনি স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। দুপুরে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে বাড়ির ভাড়াটিয়া খাদিজা বেগম তার মাথায় পানি দেয়। পরে মুমুর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আওলাদ হোসেনের ছোট মেয়ে সামিয়া (১২) জানায়, তার বাবার কাছে সকালে স্কুল ড্রেসের টাকা চাইলে । সে টাকা দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে তার ইজিবাইকটি ভাংচুর করে। পরে সে অসুস্থ হয়ে পরে। সামিয়া উপজেলার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বড় মেয়ে তানজিনা আক্তার সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী ও তার ছেলে ব্রাহ্মণগাঁও মাদ্রাসার শিক্ষার্থী।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category