• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

মাটিতে ঘুমাতে হবে না বিক্রি হওয়া শিশু আবরার কেঃ পেলো প্রধান মন্ত্রী উপহার

Lovelu / ৩৫২ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কথিত বিক্রি হওয়া শিশুটির পরিবার মাটিতে বিছানা করে ঘুমাতো। কিন্তু বিক্রি হওয়া শিশু আবরার কে যেনো আর মাটিতে না ঘুমাতে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা প্রশাসন। শনিবার (৫ জানুয়ারী)উপজেলা প্রশাসন চৌকিসহ প্রয়োজনীয় জিনিস শিশুটির পরিবারকে প্রদান করেছেন।

এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ টি কম্বল এবং শুকনো খাবার এর একটি প্যাকেট (চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তাদেরকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসাপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় শিশুটিকে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে ব্যাপক ভাইরাল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দরিদ্র মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশুটির নাম রাখা হয়েছে মোঃ আবরার। এদিকে শিশুটি জন্ম নেওয়ার আগেই সিজারিয়ানের টাকা যোগাড় করতে না পেরে তার পিতা দিন মজুর মোঃ আলম নিরুদ্দেশ হয়ে যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category