• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

মতলব দক্ষিণে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

Lovelu / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোটারঃ 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ওজনে কম দেওয়া ফিলিং স্টেশন ও  জ্বালানি তেল বিক্রয়ের দোকানদারকে জরিমানা করা হয়েছে। 

২০ অক্টোবর(বৃহস্পতিবার)  উপজেলা প্রশাসন এবং বিএসটিআই এর উদ্যোগে মতলব পৌরসভায় অবস্থিত নওরীন ফিলিং স্টেশন, নায়েরগাঁও বাজারের প্রধানিয়া ফিলিং স্টেশন এবং রাস্তার ধারে অবস্থিত বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়ের দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

অভিযানকালে প্রতি ৫ লিটার অকটেন বিক্রয়ের সময় ৪৫০ মিলিলিটার, প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ২২০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় নওরীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা ও প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ৬০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় পৌরসভার পৈলপাড়া এলাকার ফরহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা  প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে সঙ্গে ছিলেন বিএসটিআই জেলা পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ওজনে কম দেওয়ায় তাদের কে জরিমানা করা হয়েছে।কেউ নিয়মের বাহিয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্হা নেওয়া হবে। অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category