• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে ১২০টি অবৈধ চায়না রিং চাই ও ৪ লাখ মিটার কারেন্ট জাল আটক

Lovelu / ৩২৩ Time View
Update : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোহনপুর কোস্ট গার্ড ইউনিট করে সহযোগিতায় অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সাড়ে বারটা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২০টি চায়না রিং চাই ও ৪ লাখ মিটার কারেন্ট জাল আটক করে। চায়না রিং চাই ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়, সবজি পরিবহণ করছিলো এরকম একটি নৌযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোহনপুর কোস্ট গার্ড ইউনিট অভিযান পরিচালনা করে। একলাশপুর খালের মুখ সংলগ্ন এলাকা থেকে সেই নৌযান থেকে বিপুল পরিমাণ চায়না রিং চাই এবং কারেন্ট জাল জব্দ করে।আটককৃত চায়না রিং চাই ১২০ টি আনুমানিক মূল্য ৪লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত ১২০টি চায়না রিং চাই ৪ লাখ মিটার কারেন্ট জাল মোহনপুর লঞ্চঘাট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে কোস্ট গার্ড মোহনপুর ইউনিটের প্রধান আলী আহমেদ এবং সহকারি মৎস্য কর্মকর্তা  রাশেদ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category