• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তরে তিন মাদক কারবারি আটক

Lovelu / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৩০ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রমজান (৩২), ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ গাজী (২৫), ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন বাবুল(৩৩) আটক হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদের তদারকীতে অভিযান পরিচালিত হয়।

৫ জুলাই ৩০ টি ইয়াবা ট্যাবলেট বেলতলী, বদরপুর (রাজ্জাক মেম্বার বাড়ী) গ্রামের মৃত মান্নান হোসেনের ছেলে মোঃ রমজান (৩২) কে উপ-পরিদর্শক (এসআই) রিদুয়ানুল হক সঙ্গীয় অফিসার ও ফোসসহ মতলব উত্তর থানাধীন সাদুল্লাপুর ইউপিস্থ বদরপর সাকিনে বদরপুর আবাসন প্রকল্প ১৫নং বসতঘরের সামনে চলাচলের রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।

৪ জুলাই রাতে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোসসহ মতলব উত্তর থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া বাজার হইতে নতুন বাজারে যাতায়াতের কাঁচার রাস্তা সংলগ্ন ছোট হলদিয়া গ্রামের জনৈক সাইফুলের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে ছোট হলদিয়া (গাজী বাড়ী) গ্রামের মাদক ব্যবসায়ী মো. সবুজ গাজী (২৫)কে ৪০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

৪ জুলার রাতে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ ফরাজীকান্দি ইউপির ছোট হলদিয়া বাজার রোডের মিরাজ বেপারীর বাড়ী সংলগ্ন মাষ্টারের মুরগীর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাবুল(৩৩)কে উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা যাতে এ এলাকায় প্রবেশ করতে না পারে এবং মাদকের ব্যবহার না হয় তার জন্য অভিযান জোরদার করা হয়েছে। মাদকের ব্যাপারা আমরা জিরো টলারেন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category