• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

Lovelu / ১৭১ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিতে ফসলী জমি ও শতশত ঘরবাড়ি। এর হাত থেকে রক্ষা পেতে ২১ অক্টোবর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের শতশত মানুষ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিলে ও রাতের আধারে একটি অসাধু মহল বালু উত্তোলন করছে। এতে করে আমাদের অনেক কৃষি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ড্রেজিং করে বালু উত্তোলন করায় আমাদের শতশত ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। যেকোন সময় আমাদের ঘরবাড়ি নদীতে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন।

 

বক্তারা আরও বলেন, বেশ কিছুদিন আগে চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা হতাশাগ্রস্ত। অতি দ্রুত এর ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়ি রক্ষা করা যাবে না।

 

মানববন্ধনকারীদের শান্তনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারদেরকে আশ্বস্ত করতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যৌথবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তবুও ড্রেজিংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। সবাই প্রশাসনের উপর আস্থা রাখবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category