• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরের মেঘনা নদীতে  নৌ পুলিশের হাতে ৩ চাঁদাবাজ আটক

Lovelu / ৩১৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৩ চাঁদাবাজকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘনা নদীর চরউম্মেদ এলাকায় মাল বোঝাই নৌকা ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ তাদের আটক করেছে।
আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১ ইঞ্জিন চালিত নৌকা, নগদ টাকাসহ, জব্দ করে মোহনপুর নৌপুলিশ।
আটককৃতরা হলো- শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার বেপারী কান্দি গ্রামের সালেহ আহম্মেদ এর ছেলে দেলোয়ার হোসেন বেপারি (৪০) ছরিরচর বেপারী কান্দি গ্রামের আবুল বাসার পাইকের ছেলে জামাল পাইক (২৮) ও একই গ্রামের ছামেদ বেপারির ছেলে কালাম বেপারি (১৯)
এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি করছে তারা। কিন্তু এতোদিন তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল। পরে মোহনপুর নৌ ফাড়ির পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান,এসআই বাবুল বালাসহ সহযোগীদের দূরদর্শিতায় চাঁদাবাজদের গ্রেফতার করেছে।
মেঘনা নদীর চরউম্মেদ এলাকায় মালবাহী নৌকা থেকে ২০০ টাকা ও বালুর বাল্কহেড থেকে ১০০ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করতো তারা।
নৌকা মালিক ও বাল্কহেড মালিকরা জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌকার মাঝি দেরকে মারধর করে। তারা নদীতে চাঁদাবাজি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে বলে জানান তারা।
মতলব উত্তরের মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নৌপথে চাঁদাবাজি হচ্ছে এমন সংবাদ পেয়ে তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ৩ চাঁদবাজকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। কিছু দিন আগেও আমরা ডাকাতি কালে ১ ডাকাতকে গ্রেফতার করেছি।নৌপথে কোন অপ্রতিকার ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category