• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

মতলবে শালীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই আটক

Lovelu / ৩৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বহরী এলাকায় নাবালিকা শালীকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন (৩২) নামে যুবককে আটক করেছে পুলিশ।

১০ আগস্ট বুধবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সুমন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ধর্ষণের শিকার নাবালিকার মা জফিলত বেগম বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। নাবালিকা শিশুর পিতার নাম জহির গাজী।

জানা যায়, ৮ আগস্ট সুমন হোসেন তার স্ত্রী আমেনা বেগমসহ দুই সন্তানকে নিয়ে শশুর বাড়ি উপজেলার দক্ষিণ বহরি গ্রামে বেড়াতে আসে। পরদিন ৯ আগস্ট সুমন হোসেনের চলাফেরা অসংলগ্ন দেখে তার স্ত্রী আমেনা বেগম পাশের বাড়িতে বেড়াতে যাবে বলে স্বামীকে বলে নিজ বসতঘরের কাড়ে আত্মগোপন করে। ওই সময় শাশুড়ি বাড়িতে ছিলো না। সুমন খালি বাড়ি পেয়ে নাবালিকা শালীকে ধর্ষণ করে। এদিকে স্ত্রী আমেনা বেগম ঘরের কাড়ে আত্মগোপন অবস্থায় বিষয়টি ভিডিও করে। ঘটনাটি ঘরের লোকজনসহ চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে সুমন বিষয়টি অস্বীকার করলে তার স্ত্রী ভিডিওটি দেখালে সে হতবম্ভ হয়ে পড়ে। পরে তার শাশুড়ি জলিফত বেগম মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও উদ্ধারসহ আসামী সুমনকে আটক করে। আটক সুমন এ ঘটনার সত্যতা স্বীকার করে। আটক সুমনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামে। তার পিতার নাম মৃত সুজাত আলী।

শাশুড়ি জফিলত বেগম জানান, সে আমার শিশু কন্যা
সন্তানের জীবন ধ্বংস করেছে। আমার বড় মেয়ে আমেনাকে ছয় বছর পূর্বে প্রেমের প্রলোভন দেখিয়ে অন্য ঘর থেকে বাগিয়ে এনে বিয়ে করেছে। পেশায় একজন ড্রাইভার। ওই ঘরে দুটি সন্তান রয়েছে।
সুমনের স্ত্রী আমেনা বেগম জানান, ঘটনা সত্য। আমি ভিডিওটি ধারণ করেছি। এর সুষ্ঠু বিচার চাই।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আসামী সুমনকে আটক করা হয়েছে। পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুর মা ও বোনের বক্তব্য নেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category