• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

মতলবে মা ইলিশ রক্ষায় অভিযানে কারেন্ট জালসহ ৭ জেলে আটক

Lovelu / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৭ জেলে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে দশানী এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। 

 

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ আহরণ করায় তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। ওর দিকে মোহনপুর নৌ  পুলিশ ফাঁড়ির অভিযানে আরো তিন জেলেকে আটক করা হয়েছে। একজনকে মুচলেকা প্রদান করে অভিভাবকের কাছে জিম্মায় দেওয়া দেওয়া হয়েছে।

 

আটককৃত জেলেরা হলেন, মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুর ইসলাম মিয়াজির ছেলে মো. কাউছার মিজি, মোহনপুর গ্রামের তাফাজ্জল হাওলাদারের ছেলে মো. নাসির উদ্দিন, মাইনউদ্দিনের ছেলে মো. রোমান বেপারি ও টিটু মিয়ার ছেলে কাজী ছিয়াম। তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল ও ২৮শ’ হর্স পাওয়ারের একটি জেলে নৌকা জব্দ করা হয়।

 

অপরদিকে নিয়মিত মামলায় তিনজন জেলেকে গ্রেফতার করা হয় তারা হলেন মুন্সিগঞ্জ সদরের জাজিরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিনাল হোসেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল, মোহাম্মদ শাহ আলমের ছেলে বিজয়।

 

 ভ্রাম্যমান আদালতে আটককৃত ৪ জেলের মধ্যে ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে মুশলেকা প্রদান করেন। কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। তিনি বলেন মা ইলিশ রক্ষায় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category