• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

মতলবে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ১লাখ মাস্ক মাঝে বিতরণ

Lovelu / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পক্ষ থেকে ১লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। তার মধ্যে মতলব উত্তর উপজেলায় ৭০ হাজার মাস্ক ও মতলব দক্ষিণ উপজেলায় ৩০ হাজার মাস্ক বরাদ্দ করা হয়। মতলবে বিতরন করার জন্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম নিজ উদ্যোগে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নিকট থেকে ১ লক্ষ মাস্ক আনেন।

১০ মার্চ বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে হাজার মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

মাস্ক বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)হোসাইন মোঃ ইয়াছিন ঢালী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও ওয়ালি উল্যাহ, একাডেমী সুপারভাইজার সাইফুল আলমসহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশন এর শিখন কেন্দ্রের প্রধান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিগন।

মতলব উত্তর উপজেলার ১৮২টি প্রথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ২৩৬ টি ইসলামিক ফাউন্ডেশন এর শিখন কেন্দ্র এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট মোট ৫৫ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। এর মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে সাধারনন মানুষদের মাঝে বেশ কিছু মাস্ক বিতরন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category