• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

মতলবে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : আটক ৩

Lovelu / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের বৃদ্ধা আঃ শুক্কুর খানকে(৫৯) পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মোঃ মহিউদ্দিন খান বাদী হয়ে ফৈলাকান্দি গ্রামের মান্নান খান (৬০), আল-আমিন (৩৩), আহম্মদ হোসেন খান (২৬), সোহাগ খান, সাজেদা বেগম ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরে মান্নান খান, আল-আমিন ও আহম্মদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাদী মোঃ মহিউদ্দিন বলেন, তাদের সাথে আমাদের অনেক আগে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৭/৮ মাসে তা সমাধান হয়ে গেছে। এরপর থেকে তারা প্রায়ই হুমকি দিতো। আজকে আমার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার সময় একা পেয়ে অনেক মারধর করেছে। ডাকচিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার বাবাকে তারা লাঠি দিয়ে পিটাচ্ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।

নিহতের স্ত্রী আরোজা বেগম জানান, সকালে তিনি নামাজ পড়ে কোরআন শরীর তেলোয়াত করছিলেন। চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন তার স্বামীকে লাঠি ও ইটপাটকেল দিয়ে মারছে। ঘটনাস্থলেই তার স্বামীকে মেরেছে বলে তার দাবী।

সাদ্দাম, রাবেয়া সহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তার তিন ছেলেরা আঃ শুক্কুর খানকে মারপিট করে। তার ডাকচিৎকার শুনে সবাই দৌড়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।

মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category