• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

মতলবের সুজাতপুর বাজার কমিটি নিয়ে দন্ধে  দোকানে হামলা মারধর ও ভাংচুর 

Lovelu / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধি : 
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে কমিটি নিয়ে দন্ধে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় একটি দোকান ভাংচুর করা হয়েছে।  গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর দুপুরের এ ঘটনা ঘটেছে। এ বিষয় সুজাতপুর বাজারের ব্যবসায়ী দোকান মালিক আবু হানিফ মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুজাতপুর বাজার বনিক সমিতি নামে কতিপয় কিছু লোকজন কমিটি করে ব্যবসায়ীদের নিকট কিছু দিন পর পর চাঁদা আদায় করে। মাসিক সভায় ব্যবসায়ীদের সকলকে না ডেকে কিছু লোকজন যেকোন সিদ্ধান্ত গ্রহন করে। এবিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা প্রতিবাদ করায় তাদেরকে বিভিন্নভাবে হুমকিসহ দিয়ে আসছে।
গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে  বনিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারির নেতৃত্বে জঙ্ল ইসলামাবাদ  গ্রামের মৃত নূরবক্স পাটোয়ারীর ছেলে বেনু পাঠোয়ারী ও মালু পাটোয়ারী, সিরাজ প্রধানের ছেলে আনিছুর রহমানসহ আরো নাম না জানা কয়েকজন মিলে আবু হানিফের দোকানে গিয়ে তাকে মারধর করে ও দোকান ভাংচুর করে।
এবিষয়ে দোকান মালিক আবু হানিফ বলেন, বিল্লাল হোসেন বেপারির নেতৃত্বে বেনু পাটোয়ারী, মালু পাটোয়ারী ও আনিছ প্রদানসহ আরো কয়েকজন আমাকে মারদর করে এবং দোকান ভাংচুর করা। এসময় আমার দোকান থেকে ১৫ হাজার ৩শত টাকা নিয়ে যায়। দোকানের গ্লাস ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি করে। আমি এই সন্ত্রাসীর উপযুক্ত বিচার চাই।
এবিষয়ে বিল্লাল হোসেন বেপারিকে ফোন দিয়ে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category